দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ভ্রমণের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম আবারও শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রবিবার (৩ নভেম্বর) থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। […]
রাজধানীর মিরপুরে গেলো ৩১ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং পরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) এক সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আশেপাশের গাড়ির ডিলারশিপ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং […]
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে আটজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হয় সাক্ষ্য গ্রহণ ও আসামি পক্ষের আইনজীবীদের জেরা চলে দুপুর দেড়টা পর্যন্ত। আজ সাক্ষী দিয়েছেন এই মামলার আসামি সেলিম ভূইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়ালি উল ইসলাম, পেট্রোবাংলা ও বাপেক্সের আট সাবেক […]
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন পাপনের পিএস সাখাওয়াত মোল্লা (৫২) ও আ. হেকিম রায়হান (৫২)। রবিবার (৩ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে […]
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। প্রথম বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও কেউ ব্যক্তিগতভাবে আগামী ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবেন। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সার্চ কমিটি। সর্বোচ্চ পাঁচটি নাম প্রস্তাব করা যাবে বলেও জানানো হয়েছে এতে। এর আগে বিকেলে […]
ঝাড়খণ্ডে ভোটপ্রচারে যেয়ে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একের পর এক কড়া মন্তব্যের পরই পালটা বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এ বিষয়ে বিজেপির ‘দ্বিচারিতা’কে চিহ্নিত করতে চাইলেন তিনি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি পালটা প্রশ্ন তুললেন, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রীকে কেন নিরাপদ আশ্রয় দিল দিল্লি? তবে কি বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের গোপন চুক্তি […]
দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করার ও স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি তরুণদের তাদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হল পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন তবে এটি কখনোই হবে না। তরুণদের দিকে ইঙ্গিত করে […]
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ পাওয়ার বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশিদের ব্যবসার আরও সুযোগ তৈরি করারও আহ্বান জানান তিনি। গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, আমি আশা করি […]