বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা (কোরবানি বাদে)। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উল্লেখিত দু’টি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন […]
বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে সর্বাত্মক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব জানান […]
গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, হামলা, হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। “গণমাধ্যমের স্বাধীনতা কি ফাঁকা বুলি” প্রশ্ন তুলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মুক্ত সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করার এই প্রবণতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে গণমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য ভয়ডরহীন পরিবেশ […]
মেট্রোরেলের একক যাত্রার নতুন কার্ড এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ডিজাইনের কার্ড ছাপিয়ে আনার বিষয়টি জানিয়েছেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এই মাসে ২০ হাজার কার্ড এনেছি। আগামী মাসে আরো ২০ হাজার কার্ড আসবে। এভাবে ফেজ বাই ফেজ কার্ড আনা হবে। ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, […]
যুক্তরাষ্ট্রের ভোটাররা দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে আট কোটির বেশি মানুষ ডাকে এবং আগাম ভোট দেন। মঙ্গলবার রাজ্য অনুযায়ী ভোটপ্রহণ চলে ১২ থেকে ১৪ ঘণ্টা। ৫০টি রাজ্য ও ডিসট্রিক্ট অব কলম্বিয়ায় ভোট নেওয়া হয়েছে। ফল ঘোষণা বিলম্ব হতে পারে। এর কারণ, নির্বাচনের জটিল প্রক্রিয়া এবং সুইং স্টেট। দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি বাংলা, ভয়েস […]
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাররা যেসব বিষয় ফলাফলের অন্যতম নির্ণায়ক হিসাবে বিবেচনা করছেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-সংখ্যালঘুদের সুবিধা, চাকরির বাজার (কর্মসংস্থান) বৃদ্ধিসহ নানা বিষয়। এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেকরা। তাদের আরও অভিমত-সুইং স্টেটগুলোতে সংখ্যালঘুরা একটি বড় ভূমিকা রাখবে। তাদের সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি অভিবাসন নীতিও এসব স্টেটগুলোতে ভূমিকা রাখছে। বেশকিছু অঙ্গরাজ্যে আগে যে দল জিতেছে সেখানে এখন […]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে এই ভোটে কে জিতবেন তা নিয়ে কল্পনা-জল্পনা শেষ হয়নি। বিভিন্ন জরিপ, কার্টুন ইত্যাদি এই নির্বাচনের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে। এবার এসবের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। খবর এনডিটিভির। প্রখ্যাত জ্যোতিষী নস্ত্রাদামুসের ভূমিকায় অবতীর্ণ হয়ে এআই চ্যাটবট জানিয়েছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অবাক করা পরিবর্তন […]
মার্কিন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন না, ইলেকটোরাল কলেজ নামে একটি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু কী এই ইলেকটোরাল কলেজ? এটি কীভাবে কাজ করে? অনেকের কাছে ইলেকটোল কলেজ একটি জটিল বিষয় মনে হতে পারে। এমনকি অনেক মার্কিন নাগরিকও এ বিষয়টিকে সহজে বুঝে উঠতে পারেন না। চলুন একটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করে দেখা যাক। […]