উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ এবং আন্তর্জাতিক মানের জনস্বাস্থ্যবিদ তৈরির পাশাপাশি গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক শিক্ষাপ্রতিষ্ঠানকে (নিপসম) পাবলিক হেলথ ইউনিভার্সিটি করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, নিপসম প্রতিষ্ঠার পর গত ৫০ বছরে জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিপসমকে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু করা গেলে দেশ-বিদেশের স্বাস্থ্য ও […]
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদানি গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি গ্রুপকে আরও ২ হাজার কোটি টাকার (প্রায় ১৭৩ মিলিয়ন ডলার) অর্থায়ন করেছে। শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, আদানি পাওয়ার এ অর্থায়নের বিষয়ে একটি নতুন লেটার […]
মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তার একটি ডুকমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন মুজিববর্ষ ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে […]
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রণধীর জয়সোয়াল বলেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ […]
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। এক বছরের বেশি সময় ধরে দেশটি এ হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের […]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টকে আজকে আমরা যেমন দ্বিতীয় স্বাধীনতা বলছি, তেমনি ৭ নভেম্বরকে আমরা বলতাম প্রকৃত স্বাধীনতা। ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ। সেদিন এ দেশের মানুষ পূর্ণ মুক্তি লাভ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত এক আলোচনা সভা […]
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের জাহাজ নির্মাণ শিল্প অত্যন্ত সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল। বাংলাদেশ ধারাবাহিকভাবে জাহাজ নির্মাণ শিল্পে উন্নতি করছে। সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি খাতেও জাহাজ নির্মাণ শিল্প এগিয়ে যাচ্ছে । আগামীতে জাহাজ নির্মাণ জাতি হিসেবে আমরা গড়ে উঠছি। বর্তমান সরকার জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে নিবিড়ভাবে কাজ […]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে (আইসিটি) এ পর্যন্ত ১২২টি অভিযোগ জমা পড়েছে, যার উল্লেখযোগ্য অংশই গুমের ঘটনা বলে জানিয়েছেন আইসিটির প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ বিষয়ে তামিম জানান, বিগত ১৫ বছরে সংঘটিত গুমের প্রায় ৫০ থেকে ৬০টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছে। এসব অভিযোগ […]