প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামীলগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে দলটিকে ‘এর বর্তমান রূপে’ দেশে কোনো ধরনের মিছিল-সমাবেশ বা প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে […]
গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার পর গতকাল শনিবার নিজের […]
পট পরিবর্তন হবে এমন আভাস পেয়েই নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাব খালি করে বিদেশে পালিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার পরিবার। গত জানুয়ারি থেকে তারা ব্যাংক থেকে তুলে নিয়েছেন সাড়ে ৬০০ কোটি টাকা। অভিযোগ আছে, সাবেক এই মন্ত্রী ব্যাংক, পুঁজিবাজার ও সরকারি প্রকল্প থেকে লুটেছেন হাজার […]
গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই জানিয়ে এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের র্যালিপূর্ব লাখো জনতার এক […]
কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও। শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার নতুন অডিও ফাঁস হয়েছে। অডিওতে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেন শেখ […]
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের জন্য এক ইরানিসহ তিন জনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (০৮ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। খবর ইউএসএ টুডের। খবরে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন নাগরিকদের […]
রাজধানীর মোহাম্মদপুর থানার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে থানা ভবনের সামনের ফুটপাত থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানএ তথ্য জানান। […]
বকেয়া আদায়ে অন্তবর্তী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ভারতের আদানি পাওয়ার। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ আরও কমিয়ে দিয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে। কোম্পানিটি বাংলাদেশের কাছে বকেয়া ৮০০ মিলিয়ন ডলারের […]