বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি আইনি সংস্থা বা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিদেশে পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে গঠিত টাস্কফোর্স গত ৩১ আগস্ট এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় বিদেশি আইনি […]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে গঠিত কমিটির সদস্যদের মধ্যে আছেন-হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম […]
লুটপাটের কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়ে সবল করতে বিকল্প পথের সন্ধান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ব্যাংকগুলোর নিজস্ব উদ্যোগে আমানত সংগ্রহ করা। এ লক্ষ্যে কয়েকটি ব্যাংক চড়া সুদে আমানত গ্রহণ করছে। তারল্য সংকট মোকাবিলায় বিদেশি ঋণ বা বিনিয়োগ নিয়েও চেষ্টা করা হচ্ছে। কয়েকটি ব্যাংক প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সংগ্রহ করে […]
যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, […]
রাজধানীর মৌচাক মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা-সিআইডি। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ ভরি স্বর্ণ এবং চুরিকৃত স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার হিমেল মিয়া, আব্দুর জব্বার, ফারজানা আক্তার ইতি ও মাশফিক আলম। রোববার সিআইডি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে […]
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার শিকার হয়ে মারা যায় সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসকিউশন) মফিজুর রহমান জানান, […]
ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি। জানা গেছে প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য তার এই সফর। রোববার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করেছেন সৌদি সেনাপ্রধান। সৌদি এখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল ঘনিষ্ঠ হতে চায় রিয়াদ। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই […]
রক্তের দাগ এখনো শুকায়নি। জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার যে রক্ত ঝরিয়েছেন, ঢাকাসহ সারা দেশের রাজপথ যেভাবে রক্তে রঞ্জিত করেছে, সে ভয়ঙ্কর স্মৃতি এখনো মুঁছে যায়নি। মহানগরীর সড়ক ও বিল্ডিংয়ের দেয়ালে দেয়ালে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। সেই গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই পালিয়ে দিল্লিতে আশ্রয় […]