তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার মতপ্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমের হস্তক্ষেপ না করাকে তিনি তার সরকারের আরেকটি বড় সাফল্য হিসেবে দেখছেন। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত […]
রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে শান্ত ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- সিয়াম (১৮), শাকিল (২৩) […]
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম ধানমন্ডি নতুন ৮/এ এলাকার ২৯৪/১ নম্বর পাঁচতলা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ— দুজনই চিকিৎসক। তাদের দুই সন্তান লন্ডনে পড়াশোনা করেন। আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করলেও প্রতি বছর ছয় মাস বাংলাদেশে ও ছয় মাস লন্ডনে কাটাতেন। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার […]
নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য যেন কোনো ভিনগ্রহের কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত, সক্রিয় আগ্নেয়গিরি- এমন ভিনগ্রহী বৈশিষ্ট্য এর বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত। যেখানে পরিস্থিতি অনুকূলে থাকলে ‘তাইরি পেট’ নামে পরিচিত বিশেষ একটি মেঘের দেখা মেলে। চলচ্চিত্রকাররা নিউজিল্যান্ডকে ভালোবাসেন। ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের সব সিনেমার দৃশ্য এখানেই ধারণ করেছিলেন নির্মাতা পিটার জ্যাকসন। তাইরি পেট […]
সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার রাজধানীর মিরপুরে বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে […]
দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় বাড়ি থেকে থানায় ডেকে নিয়ে সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। নুরুল ইসলাম মাস্টার (৬৫) পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যাপক জনপ্রিয়তার কারণে দুবার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র […]
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলছিলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে […]
নানা চ্যালেঞ্জ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে হোয়াইট হাউজে আসবেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় বসেন, সে সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি আরো আলাদা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় তিন বছরের কাছাকাছি সময় যুদ্ধ চলছে। অন্যদিকে ইসরাইল যুদ্ধ করছে গাজা এবং লেবাননে। তাই টালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সহজ হবে না ট্রাম্পের দ্বিতীয় […]