ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত সূত্রের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। এ […]
সম্রাট জাহাঙ্গীরের ছিলো প্রভাবশালী ব্যক্তিত্ব। বহুশাস্ত্রে জ্ঞান ও আগ্রহ ছিলো তার। প্রজ্ঞাবান, দয়ালু ও বুদ্ধিমান শাসক হিসেবে তাকে চিহ্নিত করেছে ইতিহাস। ক্ষমতা লাভ করেই জনকল্যাণী পদক্ষেপ গ্রহণ করে তিনি প্রজাতুষ্টি নিশ্চিত করেন। কৌশলে তিনি ছিলেন প্রাজ্ঞ। যাঁরা তাকে সিংহাসন লাভে সহায়তা করেছিলেন তিনি তাঁদের পদোন্নতি প্রদান করেন। যারা তাঁর বিরোধিতা করেছিলেন তাদেরও তিনি উদারতা ও […]
গত দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম প্রতি কেজিতে কমেছে ২০ টাকা। বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা ১৯৫ থেকে ২০০ টাকায় উঠেছিল। শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে। তবে বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আলু। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে […]
শতভাগ সিঙ্গেল সিটের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গভীর রাতেও হলের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের একটাই দাবি, ‘প্রত্যেককে শতভাগ সিঙ্গেল সিট নিশ্চিতকরণ করতে হবে’। এসময় শিক্ষার্থীরা ‘টু-টু পার করেছি, ডাবলিং পার করি না’ […]
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। প্রেসিডেন্ট এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সিইসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে প্রেসিডেন্ট সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ […]
ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র। তৌফিক হাসান বলেন, গতকাল (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় […]
পবিত্র কুরআন এবং হযরত মুহাম্মদ (স.)-কে উদ্দেশ্য করে অপ্রয়োজনীয়, বিবেকবর্জিত, ধৃষ্টতা ও উসকানিমূলক আশালীন বক্তব্য এবং আচরণের জন্য মৃত্যুদÐ প্রদানের বিধান জাতীয় সংসদ বিবেচনা করে দেখতে পারে। যাবজ্জীবন কারাদন্ডের মতো শাস্তির বিধান থাকাও বাঞ্ছনীয়। এমন অভিমত দিয়েছেন হাইকোর্ট। মহানবী (স.) কে নিয়ে করা কটূক্তি করা সংক্রান্ত এক মামলার রায়ে আদালত এ অভিমত দেন। বিচারপতি মো: […]
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার অপর দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক […]