রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে কয়েকটি কুকুর ও বিড়াল বিষপ্রয়োগে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। প্রাণিপ্রেমীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার বিচার দাবি করেছেন। এই অমানবিক কার্যক্রমে স্থানীয় আবাসিক কমিটির কিছু সদস্য জড়িত বলে দাবি করা হয়েছে। ঘটনাটি পশুপ্রেমী, সাধারণ নাগরিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন আল আমিন রনি। শহীদ রনির মৃত্যুর পর গত ৪ নভেম্বর তার স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার কন্যা সন্তানের জন্ম দেন। ফুটফুটে মেয়েটির নাম রাখা হয়েছে রোজা, তার বাবার রেখে যাওয়া নাম এটি। শনিবার (২৩ নভেম্বর) রোজাকে দেখতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের […]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ‘তরুণ দল’–এর কমিটি গঠনের কথা ছিল। এ উপলক্ষে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে কর্মিসভা হয়। কিন্তু […]
এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছে। এ বিষয়ে তাদের সন্তানরা সবার কাছে তাদের পারিবারিক ডিসিশনের প্রতি সম্মান রাখতে বলেন এবং তার পরিবারের বিষয়টি নিয়ে কাউকে অতি উৎসাহিত না হতে অনুরোধ করেছেন। কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় এআর রাহমানের ব্যান্ডের বেজিস্ট মোহিনী দে যখন একই দিনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। […]
রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শপিং মল কর্তৃপক্ষ। তবে এই ঘোষণার কয়েক পরই দোকানমালিকদের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিউচার পার্ক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল […]
রাজধানীর বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে। এতে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটি করেন কামাল হোসেন রিপন নামে মিরপুরের এক বাসিন্দা। শনিবার (২৩ নভেম্বর) পুলিশ মামলার প্রতিবেদন পাঠিয়েছে আদালতে। যাতে মামলা দায়ের বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে। মামলায় ঢাকা […]
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে চালক-শ্রমিকদের গণঅবস্থান। শনিবার সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লা আল কাফি। এ সময় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোচালক গ্রেপ্তার হয়েছেন তাঁদের মুক্তিরও দাবি জানান। গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। […]