দক্ষিণী সিনেমাতে কারিনা, বিপরীতে যশ

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৪ | ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দক্ষিণী সিনেমাতে পা রাখছেন কারিনা কাপুর। অভিনেত্রীর বিপরীতে থাকছেন কেজিএফ তারকা যশ এবং দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেত্রী, সাই পল্লবী ও শ্রুতি হাসানও থাকছেন এ নায়কের বিপরীতে। সিনেমার নাম টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ! বলিপাড়ায় এমন জল্পনা কিছুদিন ধরেই চলছে। তবে সিনেমাটির নির্মাতারা, অনুরাগীদের জল্পনা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। নির্মাতারা বলছেন, সিনেমাটির কাস্টিং নিয়ে অনেক অপ্রমাণিত তত্ত্ব এবং তথ্য রয়েছে। তবে টক্সিক ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনায় আমরা আনন্দিত। কিন্তু এই মুহূর্তে, আমরা সবাইকে অনুমান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। কাস্টিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আমরা অনবদ্য একটা টিম পেয়েছি। এই গল্পটিকে সফল করার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস দ্বারা সহ-প্রযোজনা করা হবে টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ। এই সিনেমাটি ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে, ইনস্টাগ্রামে একটি ভিডিওসহ সিনেমাটির শিরোনাম ঘোষণা করে যশ লিখেছিলেন, আপনি যা খুঁজছেন তা আপনাকে খুঁজছে- রুমি এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ- টক্সিক। কেজিএফ-এর সাফল্যের পর, অভিনেতা যশকে ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। তাই এবার টক্সিক-এর জন্য সবাই মুখিয়ে রয়েছেন।