ফরিদপুর সদর থানার আলিপুর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের কৃষি ব্যাংকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহসপতিবার (২৫ জানুয়ারি), ফরিদপুর ফায়ার সার্ভিস কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও কৃষি ব্যাংকের অফিস ডকুমেন্ট একটা টেবিল এবং কিছু কাগজ পাতিসহ পুড়ে ছাই হয়ে গেছে।
এই বিষয়ে কথা হয়,ঔ ব্যাংকে রাত্রে ঘুমিয়ে থাকা নাইট গার্ড মোঃ শান্তোর সাথে। তিনি বলেন, আমি রাতে ম্যানেজার সাহেবের রুমে ঘুমিয়ে ছিলাম৷ ঘটনার আনুমানিক, ভোর সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা হবে। এ অবস্থায় বাহির থেকে সোর চিৎকার করতেছিল আগুন আগুন। চিৎকার শুনে আমি লাফিয়ে উঠি। উঠে দেখি ব্যাংকের চারিদিকে অন্ধকার। কোনদিকে যাওয়ার কোন পরিস্থিতি ছিল না। কারণ পুরো ব্যাংক অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ভয়ে আতঙ্কে আমি কাঁপতে ছিলাম। ব্যাংকের মধ্যে কিছু দেখা না গেলেও আমি পূর্ব অভিজ্ঞতা থেকে দ্রুত দৌড়ে বিদ্যুতের সার্কিট বন্ধ করে দেই।
এরপর বাইরে থাকা কিছু সাংবাদিক ভাইয়েরা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেন। তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। অথচ ব্যাংকের ভিতরে থাকা অথবা ভবন মালিক পক্ষের অগ্নির্নিবারক গ্যাস সিলিন্ডার দুটি ছিল অচল এবং চালানোর অযোগ্য। সাংবাদিকদের সামনে ব্যাংকের মধ্যে একজন কর্মকর্তা বলে ফেললেন স্যার এই গ্যাস সিলিন্ডার এমনিতেই অচল। তারপর এগুলো চালানোর বিষয়ও কারোর কোন অভিজ্ঞতা নাই। সাংবাদিকদের সাথে কথা হয়, উক্ত ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ফয়জুল ইসলামের সাথে। তিনি বলেন, ভাই আপাতত কোন নিউজ দিয়েন না। পদস্থ কর্মকর্তা কর্মকর্তাদের সাথে কথা বলে তারপর আমি আপনাদেরকে জানাবো।