কুষ্টিয়ায় ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিতঃ জানুয়ারি ২০, ২০২৪ | ৯:২০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশ ছাত্রলীগের সৌজন্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ কম্বল বিতরণ করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের পক্ষে থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে শীতার্তদের মধ্যে উপহার তুলে দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। কুষ্টিয়া জেলায় শীতের প্রকোপ বেশি থাকায়,কুষ্টিয়াতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষে কুষ্টিয়া জেলা জুড়ে পর্যায়ক্রমে ১০০০ কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য করোনা মহামারির সময় চিকিৎসকদের পাশাপাশি শেখ হাফিজ চ্যালেঞ্জের নেতৃত্বে ৬৫ জন স্বেচ্ছাসেবক প্রায় ২ বছর ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে ওষুধ সরবরাহ,অক্সিজেন সরবরাহ,খাবার দেওয়া এবং করোনায় আক্রান্ত মৃত রোগীর দাফন সহ মানবিক কাজে নিয়োজিত ছিলো,যা কুষ্টিয়া সহ আশেপাশের জেলায় ভুয়সী প্রশংসা কুড়িয়েছেন। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এমন ইতিবাচক মানবিক কাজের ধারা চলমান থাকবে এই আশা রাখেন সকল শ্রেণির মানুষ।