ধামরাইয়ে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাংচুর আটক -৩

প্রকাশিতঃ জানুয়ারি ৪, ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। আজ বৃহস্পতিবার (৪ জানরয়ারী)সকালের দিকে দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই আব্দুস সোবহানসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সকালে বিক্ষোভ মিছিল বের করে ধামরাই উপজেলা বিএনপি। দলটির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবলদলে সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের কয়েক হাজার বিএনপির নেতাকর্মী কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কালামপুর বাজার এলাকায় এ বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়ে দুই বিএনপি কর্মীকে আটক করে। এ সময় আটককৃত কর্মীদের ছাড়িয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পরই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করে। পরে পুলিশের গাড়ি ভাঙচুর ও বিএনপির মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আহত পুলিশের এএসআই আব্দুস সোবহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামলাকারী বিএনপি নেতাকর্মীদের ধরার জন্য বিভিন্ন এলাকায় জোর অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।