চট্টগ্রামের আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আটক ৮

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে থানার পুরাতন স্টেশন রোড গণি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন মো. হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, থানার উপপরিদর্শক বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।