অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে জাপানকে ১০০ রানের আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানেই অল-আউট হয়ে গেছে জাপান।
সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধীর শুরু করে জাপান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম পাওয়ার প্লে পর্যন্ত ক্রিজে থিতু হলেও ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জাপানের ওপেনিং জুটি। আদিত্য ফাড়কেকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ওপেনিং জুটি ভাঙেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।
এরপর ব্যাট হাতে নেমে থিতু হওয়ার আগেই ফেরেন অধিনায়ক কোজি আবে। ডানহাতি পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।