ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৬ | ৮:৩২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর বারিধারা এলাকা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়রকে আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। বিজ্ঞাপন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি সাঈদ খোকনকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। শফিকুল ইসলাম আরও বলেন, \"তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।\" সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন এবং তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। আদালতের নির্দেশনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।