নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে।
বিজ্ঞাপন
এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় মো. ফয়সাল ও সুকুমার হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়, অন্যরা পালিয়ে যায়। পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করে।
আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান দুজনকে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই আদেশকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া দুজন হলেন সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদার।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস ১১ নভেম্বর আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন; সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।
শুনানিতে পুলিশ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে রিমান্ড বাতিল চায়; উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।