সঠিকভাবে ফ্রিজে কুরবানির মাংস সংরক্ষণ করবেন যেভাবে

প্রকাশিতঃ মে ২০, ২০২৬ | ৮:২৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঈদুল আজহার সময় অনেক পরিবারকেই বেশি পরিমাণ কোরবানির মাংস সংরক্ষণ করতে হয়। তবে সঠিক নিয়ম না মানলে মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই মাংস দীর্ঘদিন ভালো রাখতে কিছু বিষয় মেনে চলা জরুরি। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজে মাংস সঠিকভাবে সংরক্ষণ করার কিছু উপায়- ফ্রিজে অপ্রয়োজনীয় কিছু না রাখা কোরবানির আগে ফ্রিজ পরিষ্কার করে পুরোনো বা অপ্রয়োজনীয় খাবার সরিয়ে রাখা ভালো। এতে নতুন মাংস রাখার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয় এবং ফ্রিজের ঠান্ডা বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে। পানি শুকিয়ে ও ঢেকে রাখা মাংস ফ্রিজে রাখার আগে ভালোভাবে রক্ত ঝরিয়ে অতিরিক্ত পানি শুকিয়ে নিতে হবে। এরপর পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্র বা ভালো মানের ফুড-গ্রেড পলিব্যাগে ভরে সংরক্ষণ করা উচিত। খোলা অবস্থায় মাংস রাখা নিরাপদ নয়। অল্প করে আলাদা আলাদা প্যাকেট করা ব্যবহারের সুবিধার জন্য মাংস ছোট ছোট ভাগে আলাদা করে রাখা ভালো। এতে প্রয়োজন অনুযায়ী মাংস বের করা যায় এবং বারবার গলানো ও পুনরায় জমাতে হয় না, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। অন্য খাবারের সাথে কাঁচা মাংস না রাখা কাঁচা মাংস রান্না করা খাবার, ফল বা সবজির কাছাকাছি রাখা উচিত নয়। এতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই কাঁচা মাংসের জন্য ফ্রিজে আলাদা জায়গা রাখা নিরাপদ। অযথা ফ্রিজের দরজা না খোলা বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ অযথা বারবার না খোলাই ভালো। দরজা বন্ধ থাকলে ভেতরের ঠান্ডা তাপমাত্রা দীর্ঘসময় বজায় থাকে। সঠিকভাবে সংরক্ষণ করলে কোরবানির মাংস সাধারণত ফ্রিজারে প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকে। তবে স্বাদ ও পুষ্টিগুণ ঠিক রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যবহার করা উত্তম।