ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুয়াকাটায় ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের মাঠে কর্মী সম্মেলন, বীমা দাবি পরিশোধ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবি পরিশোধ করেন। তাই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরিশাল বিভাগীয় প্রধান মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম। এছাড়া বীমা কোম্পানিটি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, গ্রাহক সেবা আর আন্তরিকতার কারণে দেশের প্রথম শ্রেণির বীমা কোম্পানিতে পরিণত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি।