চাঁপাইনবাবগঞ্জের মিটার রিডারদের কর্মবিরতি

প্রকাশিতঃ জানুয়ারি ২২, ২০২৪ | ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর মিটার রিডাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সোমবার (২২ জানুয়ারি) নেসকো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মিটার রিডাররা। মানববন্ধনে বক্তব্য দেন, পিচরেট কর্মচারী এক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান নয়নসহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, পূর্বের পিডিবিতে মিটার রিডার হিসাবে চাকরি শুরু করার পর, এখন কারো কারো চাকুরির বয়স ২০ থেকে ২৫ বছর। নেসকো গঠন হওয়ার পর আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও কয়েকজনের চাকরি স্থায়ী হলেও অধিকাংশ মিটার রিডারের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। এতে মিটার রিডাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। উল্লেখ, গত ১৫ জানুয়ারি থেকে রাজশাহী ও রংপুর বিভাগের মিটার রিডাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেন।