ব্যাট হাতে এবারও ব্যর্থ পাকিস্তান। তবে অল্প পুজি নিয়েও দারুণ লড়াই করলেন বোলাররা। লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত দলকে এনে দিলেন দারুণ জয়। নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তানও।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ক্রাইস্টচার্চে রোববার নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে পাকিস্তান। ১৩৫ রানের লক্ষ্যে স্রেফ ৯২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
হারলেও পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।
গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের প্রথম কোনো জয় এটি। এর আগে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।
পাকিস্তানের জয়ের নায়ক ইফতিখার আহমেদ। ৪ ওভারে ২৪ রানে ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি নিয়েছেন দুটি ক্যাচ। এছাড়া দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ।