ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ডিসেম্বর ২৭, ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ছাগলনাইয়ায় পুকুরে ডুবে আজমল ইবনে আবির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমল স্থানীয় পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ভূঁইয়া বাড়ীর আবির হোসেনের একমাত্র ছেলে ও আকবর হোসেন ভূঁইয়া মুজনুর নাতি। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, একই দিন বাদ আসর নিজ বাড়ির সামনে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।