সরকারের পদত্যাগ ও অবরোধের সমর্থনে রাজধানীর মতিঝিলে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ডামি ভোটের নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আজ সকাল ৯ টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে নটরডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির - যুগ্ম-সম্পাদক : বিল্লাল হোসেন তারেক। সহ-সাধারণ সম্পাদক : শাহ্ নাসিরউদ্দিন রুমন। কর্মসংস্থান সম্পাদক : খন্দকার আল আশরাফ মামুন, সহ-ক্রীড়া সম্পাদক : আমানউল্ল্যাহ বিপুল, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক : মাজেদুল ইসলাম রুম্মন। সহ-গ্রাম সরকার সম্পাদক : মহিনউদ্দিন রাজু। সহ-মানবাধিকার সম্পাদক : এডভোকেট মাহাবুবুল আলম আক্তার। সদস্য : মিজানুর রহমান সুমন, হেদায়েত হোসেন ভূঁইয়া এবং যুবদল নেতা এডভোকেট রফিকুল ইসলাম মীর, এডভোকেট আরিফ খান, আল আমিন হোসাইন, মো: রেজাউল করিম রিয়ান, কাজী মঞ্জুর রহমান, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল।